নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ফতুল্লা, কাশীপুর, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের কয়েকটি এলাকা নাসিকের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংশোধন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী প্রস্তাবিত এলাকাগুলো নাসিকের সঙ্গে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ফতুল্লা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ, কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ ও আংশিক এলাকা নাসিকে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এলাকা সম্পর্কে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি বা পরামর্শ থাকলে গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত মতামত ও আপত্তি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন