বি পি নিউজ ২৪

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব কালাইকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব কালাইকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ