পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দলীয় নির্দেশনার আলোকে শুধু গাছ লাগানো নয়, সেগুলোর যথাযথ পরিচর্যার প্রতিও গুরুত্ব দিতে হবে।
কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন