বি পি নিউজ ২৪

হাফিজিবাগ পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাফিজিবাগ পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের হাফিজিবাগ এলাকার পুকুরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

পরিদর্শনের সময় তিনি পুকুরটির বর্তমান পরিষ্কার-পরিচ্ছন্নতার অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। নগর পরিবেশ উন্নয়ন ও জলাশয় সংরক্ষণে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুকুরের পানি দূষণ রোধে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার নির্দেশনাও দেন সিটি প্রশাসক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

হাফিজিবাগ পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের হাফিজিবাগ এলাকার পুকুরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

পরিদর্শনের সময় তিনি পুকুরটির বর্তমান পরিষ্কার-পরিচ্ছন্নতার অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। নগর পরিবেশ উন্নয়ন ও জলাশয় সংরক্ষণে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুকুরের পানি দূষণ রোধে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার নির্দেশনাও দেন সিটি প্রশাসক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ