বি পি নিউজ ২৪

হকার বসতে দেওয়া হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি টিপুর

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হকার বসতে দেওয়া হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি টিপুর

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানিয়েছেন, শহরের ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেন, কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম চলাকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

সমাবেশে টিপু বলেন, সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাতে হকার বসানো বন্ধে কেন্দ্রীয় সিদ্ধান্ত রয়েছে। তবে হকাররা সহযোগিতা করলে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

হকারদের উদ্দেশে তিনি আরও বলেন, জনস্বার্থে ফুটপাত দখল বন্ধ রাখা জরুরি এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু হকার বহিরাগতদের এনে ফুটপাত দখল বাড়াচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সম্প্রতি উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর হামলার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন টিপু। তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার এবং হকার নেতা কেএম মিজানুর রহমান রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হকার বসতে দেওয়া হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি টিপুর

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানিয়েছেন, শহরের ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেন, কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম চলাকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

সমাবেশে টিপু বলেন, সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাতে হকার বসানো বন্ধে কেন্দ্রীয় সিদ্ধান্ত রয়েছে। তবে হকাররা সহযোগিতা করলে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

হকারদের উদ্দেশে তিনি আরও বলেন, জনস্বার্থে ফুটপাত দখল বন্ধ রাখা জরুরি এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু হকার বহিরাগতদের এনে ফুটপাত দখল বাড়াচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সম্প্রতি উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর হামলার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন টিপু। তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার এবং হকার নেতা কেএম মিজানুর রহমান রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ