বি পি নিউজ ২৪

মুছাপুরে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ, এলাকা বাসীর স্বস্তি

আসন্ন মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রবিউল আউয়াল ব্যক্তিগত অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছাপুর গ্রামে বড় মসজিদ সংলগ্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত। প্রায় ২০টি পরিবারের একমাত্র যাতায়াতের পথ হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত।

এ অবস্থায় এলাকাবাসী আসন্ন নির্বাচনের মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের কাছে সড়কটি নির্মাণের দাবি জানান। তাদের এই দাবির প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণের কাজ শুরু করেন এবং স্বল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই সড়ক নির্মাণের ফলে এলাকার প্রায় ২০টি পরিবারের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও কৃষকদের জন্য এটি বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে মেম্বার প্রার্থী রবিউল আউয়াল বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই সড়ক নির্মাণ আমার দায়িত্ববোধ থেকেই করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

স্থানীয়দের মতে, রবিউল আউয়াল প্রতিবছর অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকেন। এছাড়া এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ান তিনি। কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরেন না বলেও জানান তারা।

নির্বাচনের আগে এমন জন কল্যাণমূলক উদ্যোগ প্রার্থীর প্রতি স্থানীয়দের আস্থা আরও বাড়িয়েছে। এলাকাবাসী আশা করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মুছাপুরে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ, এলাকা বাসীর স্বস্তি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রবিউল আউয়াল ব্যক্তিগত অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছাপুর গ্রামে বড় মসজিদ সংলগ্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত। প্রায় ২০টি পরিবারের একমাত্র যাতায়াতের পথ হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত।

এ অবস্থায় এলাকাবাসী আসন্ন নির্বাচনের মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের কাছে সড়কটি নির্মাণের দাবি জানান। তাদের এই দাবির প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণের কাজ শুরু করেন এবং স্বল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই সড়ক নির্মাণের ফলে এলাকার প্রায় ২০টি পরিবারের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও কৃষকদের জন্য এটি বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে মেম্বার প্রার্থী রবিউল আউয়াল বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই সড়ক নির্মাণ আমার দায়িত্ববোধ থেকেই করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

স্থানীয়দের মতে, রবিউল আউয়াল প্রতিবছর অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকেন। এছাড়া এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ান তিনি। কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরেন না বলেও জানান তারা।

নির্বাচনের আগে এমন জন কল্যাণমূলক উদ্যোগ প্রার্থীর প্রতি স্থানীয়দের আস্থা আরও বাড়িয়েছে। এলাকাবাসী আশা করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ