বি পি নিউজ ২৪

বন্দরে স'ন্ত্রাসী কায়দায় ব্লে'ড সাইদ গংদের দিয়ে ভাইয়ের জায়গা দখলের অ'ভিযোগ নজু মিয়ার বি'রুদ্ধে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে স'ন্ত্রাসী কায়দায় ব্লে'ড সাইদ গংদের দিয়ে ভাইয়ের জায়গা দখলের অ'ভিযোগ নজু মিয়ার বি'রুদ্ধে

বন্দরে সন্ত্রাসী কায়দায় ব্লেড সাইদ গংদের  দিয়ে ভাইয়ের জায়গা দখলের অভিযোগ

নজু মিয়ার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬ নম্বর ওয়ার্ডের ১ নং ঢাকেশ্বরী এলাকার পুরান মসজিদ বাগানবাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ছোট ভাই আবুল হোসেন তার বড় ভাইদের বিরুদ্ধে জবরদখল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মরহুম নিয়ত আলীর চার ছেলে পৈত্রিক ও ক্রয় সূত্রে মোট ২৭ শতাংশ জমির মালিক। এর মধ্যে ১৫ শতাংশ পৈত্রিক এবং ১২ শতাংশ ক্রয়কৃত। অভিযোগ রয়েছে, অন্য তিন ভাই প্রায় সাড়ে ৬ থেকে পৌনে ৭ শতাংশ করে জমি ভাগ করে নিলেও আবুল হোসেনকে রাস্তা-সহ মাত্র সাড়ে ৫ শতাংশ জমি দেওয়া হয়েছে।

আবুল হোসেনের দাবি, এই বণ্টন অন্যায্য এবং তাকে দীর্ঘদিন ধরে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে ৮ থেকে ১০ বার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। তিনি অভিযোগ করেন, তার ভাই নজরুল ইসলাম নজু ওরফে নজু মিয়া জোরপূর্বক তাকে কম জমিতে রাজি করানোর চেষ্টা করছেন।

আরও অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম নজু আবুল হোসেনের অংশের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। গত বুধবার (২২ এপ্রিল) তিনি স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ ওরফে ব্লেড সাইদ ও তার সহযোগীদের এনে আবুল হোসেনকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) পুনরায় ওই জমিতে পাইলিং কাজ শুরু করলে আবুল হোসেন বাধা দিয়ে তার জমি মাপঝোক করে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে আবুল হোসেন বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বন্দরে স'ন্ত্রাসী কায়দায় ব্লে'ড সাইদ গংদের দিয়ে ভাইয়ের জায়গা দখলের অ'ভিযোগ নজু মিয়ার বি'রুদ্ধে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বন্দরে সন্ত্রাসী কায়দায় ব্লেড সাইদ গংদের  দিয়ে ভাইয়ের জায়গা দখলের অভিযোগ

নজু মিয়ার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬ নম্বর ওয়ার্ডের ১ নং ঢাকেশ্বরী এলাকার পুরান মসজিদ বাগানবাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ছোট ভাই আবুল হোসেন তার বড় ভাইদের বিরুদ্ধে জবরদখল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মরহুম নিয়ত আলীর চার ছেলে পৈত্রিক ও ক্রয় সূত্রে মোট ২৭ শতাংশ জমির মালিক। এর মধ্যে ১৫ শতাংশ পৈত্রিক এবং ১২ শতাংশ ক্রয়কৃত। অভিযোগ রয়েছে, অন্য তিন ভাই প্রায় সাড়ে ৬ থেকে পৌনে ৭ শতাংশ করে জমি ভাগ করে নিলেও আবুল হোসেনকে রাস্তা-সহ মাত্র সাড়ে ৫ শতাংশ জমি দেওয়া হয়েছে।

আবুল হোসেনের দাবি, এই বণ্টন অন্যায্য এবং তাকে দীর্ঘদিন ধরে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে ৮ থেকে ১০ বার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। তিনি অভিযোগ করেন, তার ভাই নজরুল ইসলাম নজু ওরফে নজু মিয়া জোরপূর্বক তাকে কম জমিতে রাজি করানোর চেষ্টা করছেন।

আরও অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম নজু আবুল হোসেনের অংশের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। গত বুধবার (২২ এপ্রিল) তিনি স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ ওরফে ব্লেড সাইদ ও তার সহযোগীদের এনে আবুল হোসেনকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) পুনরায় ওই জমিতে পাইলিং কাজ শুরু করলে আবুল হোসেন বাধা দিয়ে তার জমি মাপঝোক করে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে আবুল হোসেন বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ