বি পি নিউজ ২৪

হকার উচ্ছেদে স্বস্তি ফিরেছে নগরজুড়ে, সমন্বিত উদ্যোগে প্রশংসায় কালাম-সাখাওয়াত

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হকার উচ্ছেদে স্বস্তি ফিরেছে নগরজুড়ে, সমন্বিত উদ্যোগে প্রশংসায় কালাম-সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ছিল সড়ক ও ফুটপাত দখল করে বসা হকার। ফলে পথচারীদের ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলতে হতো, তৈরি হতো তীব্র যানজটও। সম্প্রতি শহরের ব্যস্ততম সড়কগুলো হকারমুক্ত করায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।

নগরবাসীর ভাষ্য, অতীতেও একাধিকবার ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। তবে গত ১৩ এপ্রিলের অভিযানের পর থেকে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন এসেছে। এখন মানুষ স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারছে, একই সঙ্গে যানজটও কিছুটা কমেছে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছোট আয়তনের এই শহরে মূলত বঙ্গবন্ধু সড়ককে কেন্দ্র করেই চলাচল বেশি। নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া পর্যন্ত এই সড়কসহ নবাব সলিমউল্লাহ, নবাব সিরাজউদ্দোল্লা, শায়েস্তা খাঁ সড়ক ও চেম্বার রোড দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। এতে পথচারী ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতো।

চলতি মাসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সমন্বিতভাবে হকার উচ্ছেদে উদ্যোগ নেন। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গেও তারা সমন্বয় করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ১০ এপ্রিল নগরভবনে অনুষ্ঠিত বৈঠকে সবাই ফুটপাত হকারমুক্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

এর আগে ২০১৮ সালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। সে সময় সংঘর্ষ ও সমন্বয়ের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে এবার রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের কারণে পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উচ্ছেদ অভিযানের পর গত কয়েকদিন ধরে বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের ফুটপাতগুলো হকারমুক্ত রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশনের কর্মীরা। এতে নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংসদ সদস্য আবুল কালাম ও প্রশাসক সাখাওয়াত হোসেন খানের প্রশংসা করছেন।

নগরবাসীর দাবি, এ ধারাবাহিকতা বজায় রেখে স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখা হোক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হকার উচ্ছেদে স্বস্তি ফিরেছে নগরজুড়ে, সমন্বিত উদ্যোগে প্রশংসায় কালাম-সাখাওয়াত

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ