নারায়ণগঞ্জের তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক কবরস্থান কমিটির সভাপতি হাজী ওসমান গণির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গঞ্জকুমারিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের সদস্য সোহেল মেম্বার, কামাল মাদবর, হাজী নুর হোসেন, হাজী আয়নাল মুন্সী, মুক্তার হোসেন, দুলাল হাজী, মোশারফ, ইব্রাহিম, গিয়াস উদ্দীন, আলাল, লিটন, হাসান আলী, আব্দুর রবসহ আরও অনেকে।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় কবরস্থান কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় হাজী ওসমান গণি কবরস্থানের অর্থ আত্মসাৎ করেছেন এবং এ সংক্রান্ত কোনো হিসাব প্রদান করেননি। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান একটি ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ স্থান। এ ধরনের স্থানের অর্থ আত্মসাৎ অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত সময়ের মধ্যে তার দায়িত্বকালীন সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন