নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ রুহুল আমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চান্দোলা গ্রামের গাজী সরকারের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫) তল্লাশি চালানোর সময় তার কাছে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন