বি পি নিউজ ২৪

সেবায় ২২ বছর,আক্তারুজ্জামানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আলীরটেকবাসী

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আক্তারুজ্জামান। দীর্ঘ ২২ বছর ধরে স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং শিক্ষার মানোন্নয়নে তিনি কাজ করে গেছেন।

এছাড়া সামাজিক কার্যক্রমেও তার অংশগ্রহণ উল্লেখযোগ্য। প্রতি রমজানে তিনি প্রায় সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন। দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ে, অসহায় মানুষের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসায় দানসহ নানা মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে পাশে থাকেন তিনি।

আক্তারুজ্জামান আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাই তারা তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সেবায় ২২ বছর,আক্তারুজ্জামানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আলীরটেকবাসী

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আক্তারুজ্জামান। দীর্ঘ ২২ বছর ধরে স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং শিক্ষার মানোন্নয়নে তিনি কাজ করে গেছেন।

এছাড়া সামাজিক কার্যক্রমেও তার অংশগ্রহণ উল্লেখযোগ্য। প্রতি রমজানে তিনি প্রায় সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন। দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ে, অসহায় মানুষের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসায় দানসহ নানা মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে পাশে থাকেন তিনি।

আক্তারুজ্জামান আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাই তারা তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ