নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা’র নেতৃত্বে একরামপুর ইস্পাহানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা রিপন ও রমজানের গ্যারেজে অভিযান চালিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অভিযানকালে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এতে অংশ নেন।
এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন