পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন।
বৃহস্পতিবার (১ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক স্মারক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এ দিবস আমাদের নতুন করে প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাওলানা মনোয়ার হোসাইন নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করেন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন