বি পি নিউজ ২৪

মে দিবসে নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

প্রকাশ : ০১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মে দিবসে নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন।

তিনি বলেন, ১৮৮৬ সালে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু এখনো বহু শ্রমজীবী মানুষ বঞ্চিত ও কর্মহীন। শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেওয়া যায় না; রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, শ্রমিকদের শ্রমেই দেশের উন্নয়ন হলেও তাদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করলেই মে দিবসের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের ইসলামী নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি নারায়ণগঞ্জে হকারদের পুনর্বাসন এবং শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠন বদ্ধপরিকর। দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক নুরুল আমিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, উপদেষ্টা সাইফুদ্দিন মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

মে দিবসে নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ