বি পি নিউজ ২৪

সময় এসেছে সাহস নিয়ে সামনে এগিয়ে আসার

সময় এসেছে সাহস নিয়ে সামনে এগিয়ে আসার

নারীদের শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি সাধারণ আসনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নারীশক্তির যুগ্ম মুখ্য সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।

বুধবার (১৩ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে লুবনা রহমান বলেন, নারীদের এখন সাহস নিয়ে সামনে এগিয়ে এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেদের অবস্থান শক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, একজন নারী শুধু সংরক্ষিত আসনের প্রতিনিধি নন; বরং পুরো সমাজ ও জনগণের প্রতিনিধিত্ব করার পূর্ণ যোগ্যতা ও সক্ষমতা তার রয়েছে।

লুবনা রহমান আরও বলেন, নারীর নেতৃত্ব একটি মানবিক, সচেতন ও উন্নয়নমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে নারীদের মূলধারার রাজনীতিতে আরও শক্তভাবে এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সময় এসেছে সাহস নিয়ে সামনে এগিয়ে আসার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

নারীদের শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি সাধারণ আসনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নারীশক্তির যুগ্ম মুখ্য সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।

বুধবার (১৩ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে লুবনা রহমান বলেন, নারীদের এখন সাহস নিয়ে সামনে এগিয়ে এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেদের অবস্থান শক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, একজন নারী শুধু সংরক্ষিত আসনের প্রতিনিধি নন; বরং পুরো সমাজ ও জনগণের প্রতিনিধিত্ব করার পূর্ণ যোগ্যতা ও সক্ষমতা তার রয়েছে।

লুবনা রহমান আরও বলেন, নারীর নেতৃত্ব একটি মানবিক, সচেতন ও উন্নয়নমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে নারীদের মূলধারার রাজনীতিতে আরও শক্তভাবে এগিয়ে আসতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ