নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জে একদিনের ব্যবধানে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার রাতে ঢাকার মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোনারগাঁয়ের ৫ মাস বয়সী শিশু জাহিদুল ইসলাম। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে বিকেলে মারা যায় রূপগঞ্জের ৯ মাস বয়সী শিশু ইউসুফ আলী।
ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চন এলাকার বাসিন্দা কাউসার আলীর ছেলে। তিনি জানান, গত ৩০ এপ্রিল তার সন্তানকে হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। তবে কয়েকদিন পরই শিশুটি হামে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ৯ মে রূপগঞ্জ সদর ইউনিয়নের বৌরারটেক এলাকার তরিকুল ইসলামের ১০ মাস বয়সী ছেলে রাব্বিও একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে রূপগঞ্জ এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়েছে। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্যসচেতন মহল বলছে, শিশুদের সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন