বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল সোমবার (২২ জুন) মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় একত্রিত হওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়। এ সময় সোনারগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯)কে মিজমিজি দক্ষিণপাড়ার সাততলা ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়।

এদিকে, পুলিশের পিসিএন্ডপিআর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা দুটি মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ