বি পি নিউজ ২৪

নগদ সহায়তা আয় নয়, কর ৫ শতাংশে নামানোর আহ্বান বিকেএমইএ সভাপতির

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নগদ সহায়তা আয় নয়, কর ৫ শতাংশে নামানোর আহ্বান বিকেএমইএ সভাপতির

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘পোস্ট বাজেট সিম্পোজিয়াম ২০২৬’-এ প্যানেলিস্ট হিসেবে অংশ নেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে তিনি জাতীয় বাজেট ২০২৬-এর তৈরি পোশাক (আরএমজি) খাত, রপ্তানি প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

ব্যবসায় প্রশাসন বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সিম্পোজিয়ামে মোহাম্মদ হাতেম বলেন, দেশের পোশাক শিল্পের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সময়োপযোগী ও কার্যকর নীতিগত সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬ সাম্প্রতিক সময়ের অন্যতম ইতিবাচক ও বাস্তবমুখী বাজেট। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তবে নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) সংক্রান্ত করব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, শিল্পখাতের পক্ষ থেকে আগে নগদ সহায়তার ওপর আরোপিত ১০ শতাংশ কর কমানোর দাবি জানানো হলেও বাস্তবে পরোক্ষভাবে করের বোঝা আরও বেড়েছে। তার ভাষ্য, নগদ সহায়তা কোনো আয় নয়; এটি রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করতে সরকারের দেওয়া ভর্তুকি। তাই এটিকে অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত করে কর আরোপ করা হলে শিল্পখাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

এ কারণে নগদ সহায়তার ওপর করহার চূড়ান্তভাবে ৫ শতাংশ নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের। প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসিরুদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের সিনিয়র অ্যাগ্রিকালচার ইকোনমিস্ট ড. ইফতিখার মোস্তফা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

নগদ সহায়তা আয় নয়, কর ৫ শতাংশে নামানোর আহ্বান বিকেএমইএ সভাপতির

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ