আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ত্রিধারা প্রোপারটিজ লিমিটেডের চেয়ারম্যান ও মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তারুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় অনেক বাসিন্দা।
স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রায় ২২ বছর ধরে তিনি শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছেন। ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন অসংখ্যবার। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উন্নয়নেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসে। স্কুলের একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়েই বিদ্যালয়ের পাঁচতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
এছাড়া শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শিক্ষা সফর, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার নেতৃত্বে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তি হতে শুরু করে।
শুধু শিক্ষা নয়, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান, জাতীয় দিবস পালন, মানবিক সহায়তা এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জানা গেছে, কয়েকদিন আগে আলীরটেক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আক্তারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য তাকে অনুরোধ জানান। উপস্থিত নেতৃবৃন্দের মতে, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে আক্তারুজ্জামান একজন গ্রহণযোগ্য চেয়ারম্যান প্রার্থী হতে পারেন।
এসব কারণেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আক্তারুজ্জামানকে চেয়ারম্যান পদে দেখতে স্থানীয়দের একটি বড় অংশ আগ্রহ প্রকাশ করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন