বি পি নিউজ ২৪

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে ও বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে সজিবকে এ দায়িত্ব দেওয়া হয়। নিয়োগের বিষয়টি অবগত করে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১, বিজিবি-৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায়ও তিনি এমপিকে সহায়তা করবেন।

খাইরুল ইসলাম সজিব এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।

গত ২১ জুন দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে সজিবকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছিলেন, চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় পরিবারের জিম্মায় সজিবকে ছেড়ে দেওয়া হয়। তবে এর আগেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে জেলা যুবদলের পদ থেকে বহিষ্কার করে।

এরপর এবার নিজ বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন খাইরুল ইসলাম সজিব।

এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামও তার ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরও ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ