বি পি নিউজ ২৪

আলীরটেকের পুরান গোগনগর গোরস্থানে চুরি, ঘটনাস্থলে চোরের জুতা-গামছা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আলীরটেকের পুরান গোগনগর গোরস্থানে চুরি, ঘটনাস্থলে চোরের জুতা-গামছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে গোরস্থান থেকে বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির সময় ঘটনাস্থলে একটি জুতা ও গামছা ফেলে গেছে চোর। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ধর্মীয় ও জনসাধারণের গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থলে পড়ে থাকা জুতা ও গামছা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করছেন তারা।

কেউ যদি এসব জুতা ও গামছা চিনে থাকেন কিংবা এগুলো কারও পরিচিত বলে শনাক্ত করতে পারেন, তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আলীরটেকের পুরান গোগনগর গোরস্থানে চুরি, ঘটনাস্থলে চোরের জুতা-গামছা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে গোরস্থান থেকে বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির সময় ঘটনাস্থলে একটি জুতা ও গামছা ফেলে গেছে চোর। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ধর্মীয় ও জনসাধারণের গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থলে পড়ে থাকা জুতা ও গামছা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করছেন তারা।

কেউ যদি এসব জুতা ও গামছা চিনে থাকেন কিংবা এগুলো কারও পরিচিত বলে শনাক্ত করতে পারেন, তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ