বি পি নিউজ ২৪

বন্দরে মন্দির সেবায়েতের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে মন্দির সেবায়েতের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিপন চক্রবর্তী (৪০)।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘলদী এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন চক্রবর্তী কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘলদী এলাকার বাসিন্দা এবং মনির ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বন্দরে মন্দির সেবায়েতের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিপন চক্রবর্তী (৪০)।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘলদী এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন চক্রবর্তী কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘলদী এলাকার বাসিন্দা এবং মনির ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ