বি পি নিউজ ২৪

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের গু'লিবর্ষণ ঘটনায় ইউনিয়ন যুবদলের সভাপতি-সেক্রেটারিসহ গ্রে'প্তার ৩

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের গু'লিবর্ষণ ঘটনায় ইউনিয়ন যুবদলের সভাপতি-সেক্রেটারিসহ গ্রে'প্তার ৩
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন— ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে দুইজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের গু'লিবর্ষণ ঘটনায় ইউনিয়ন যুবদলের সভাপতি-সেক্রেটারিসহ গ্রে'প্তার ৩

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন— ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে দুইজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ