নারায়ণগঞ্জের বিএনপি রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্তির এক বছর পেরিয়ে গেলেও দলীয় কার্যক্রমে তার দৃশ্যমান উপস্থিতি কম—এমন আলোচনা চলছে স্থানীয় রাজনৈতিক মহলে।
জানা যায়, ৫ আগস্টের পর মামলায় মুক্তি পাওয়ার পর থেকে জাকির খানকে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে উল্লেখযোগ্য কোনো কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি। বরং তিনি নিজস্ব ব্যানারেই বেশিরভাগ কর্মসূচি পালন করে আসছেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে নানা নাটকীয়তার পর আবুল কালাম-কে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
কারামুক্তির পর জাকির খান কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম, হাবিবুর নূর নবী এবং গয়েশ্বর রায়।
বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক পদে না থাকলেও, একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন