বি পি নিউজ ২৪

জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক হলেন লুবনা রহমান

নারায়ণগঞ্জ জেলা এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক লুবনা রহমানকে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছেন।

আজ ১৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, লুবনা রহমান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে নারীদের সংগঠিত করা, সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক হলেন লুবনা রহমান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক লুবনা রহমানকে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছেন।

আজ ১৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, লুবনা রহমান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে নারীদের সংগঠিত করা, সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ