নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৫ জনকে পৃথক অভিযানে আটক করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেট ও আশপাশের এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। একই রাতে চুরির মামলায় আরও দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রকি (৩৫), মো. রাসেল (২২), শুভ (২০), মো. রাজু (২৩) এবং মো. ফালু ওরফে কালু (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন