বি পি নিউজ ২৪

পুনর্বাসন দাবিতে চতুর্থ দিনের বি'ক্ষোভে সরব নারায়ণগঞ্জের হকাররা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুনর্বাসন দাবিতে চতুর্থ দিনের বি'ক্ষোভে সরব নারায়ণগঞ্জের হকাররা

পুনর্বাসনের আগে উচ্ছেদ বন্ধের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ শহরের হকাররা। তাদের দাবি, বিকেল চারটা থেকে ফুটপাতে বসে ব্যবসা করার সুযোগ দিতে হবে যতক্ষণ না পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

একইদিনে শহরের বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানও চলমান ছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশ’ হকার জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পৌনে চারটার দিকে শুরু হওয়া মিছিলে তারা ফুটপাত দখলের সুযোগ দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

হকারদের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কেএম মিজানুর রহমান রনি। তিনি প্রশাসনের প্রতি হকারদের দাবি বিবেচনার আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া হকাররা বলেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জীবিকার তাগিদেই আন্দোলনে নেমেছেন। তাদের ভাষায়, সন্তানদের পড়ালেখার খরচ, বাসা ভাড়া ও দৈনন্দিন ব্যয় মেটাতে তারা হিমশিম খাচ্ছেন।

তারা আরও বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই, আমরা সমাধান চাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য কিছু করা হোক।”

মিছিলে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ এপ্রিল নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরপর থেকে শহরের ফুটপাত হকারমুক্ত থাকায় স্বাভাবিক চলাচল বাড়েছে বলে জানিয়েছে নগরবাসী।

তবে হকাররা পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাতে ব্যবসার সুযোগ দাবি করে আসছেন।

অন্যদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, ফুটপাত শুধু পথচারীদের চলাচলের জন্য খালি রাখা হবে এবং সেখানে কোনোভাবেই হকারদের বসতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পুনর্বাসন দাবিতে চতুর্থ দিনের বি'ক্ষোভে সরব নারায়ণগঞ্জের হকাররা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

পুনর্বাসনের আগে উচ্ছেদ বন্ধের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ শহরের হকাররা। তাদের দাবি, বিকেল চারটা থেকে ফুটপাতে বসে ব্যবসা করার সুযোগ দিতে হবে যতক্ষণ না পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

একইদিনে শহরের বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানও চলমান ছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশ’ হকার জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পৌনে চারটার দিকে শুরু হওয়া মিছিলে তারা ফুটপাত দখলের সুযোগ দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

হকারদের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কেএম মিজানুর রহমান রনি। তিনি প্রশাসনের প্রতি হকারদের দাবি বিবেচনার আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া হকাররা বলেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জীবিকার তাগিদেই আন্দোলনে নেমেছেন। তাদের ভাষায়, সন্তানদের পড়ালেখার খরচ, বাসা ভাড়া ও দৈনন্দিন ব্যয় মেটাতে তারা হিমশিম খাচ্ছেন।

তারা আরও বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই, আমরা সমাধান চাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য কিছু করা হোক।”

মিছিলে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ এপ্রিল নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরপর থেকে শহরের ফুটপাত হকারমুক্ত থাকায় স্বাভাবিক চলাচল বাড়েছে বলে জানিয়েছে নগরবাসী।

তবে হকাররা পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাতে ব্যবসার সুযোগ দাবি করে আসছেন।

অন্যদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, ফুটপাত শুধু পথচারীদের চলাচলের জন্য খালি রাখা হবে এবং সেখানে কোনোভাবেই হকারদের বসতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ