বি পি নিউজ ২৪

গোপন অভিযানে সোনারগাঁয়ে হে'রোইনসহ ৩ জন গ্রে'ফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপন অভিযানে সোনারগাঁয়ে হে'রোইনসহ ৩ জন গ্রে'ফতার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৫০ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিব হোসেন (২৬), মো. ফাহিম (২২) ও মো. ইসলাম (২২)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম মিয়া ও তার টিম নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে সন্দেহভাজন অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোপন অভিযানে সোনারগাঁয়ে হে'রোইনসহ ৩ জন গ্রে'ফতার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৫০ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিব হোসেন (২৬), মো. ফাহিম (২২) ও মো. ইসলাম (২২)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম মিয়া ও তার টিম নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে সন্দেহভাজন অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ