নারায়ণগঞ্জের মাসদাইর বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে পুরো সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেন নির্মাণ কাজ শেষ হলেও এখনো সড়ক সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার এই বেহাল অবস্থার কারণে ক্রেতা কমে গেছে এবং ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদেরও ভোগান্তি বেড়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করলে এই সড়কের সংস্কার কাজ শুরু হবে।
তারা দ্রুত রাস্তা মেরামত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন