বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত থাকবেই: টিপুর কড়া বার্তা

প্রকাশ : ০৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত থাকবেই: টিপুর কড়া বার্তা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, কোনো অবস্থাতেই শহরকে হকারদের দখলে যেতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, “নারায়ণগঞ্জের প্রায় ১০ লাখ মানুষকে হকারদের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। শহর হকারমুক্ত থাকবেই।”

সোমবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পুনর্বাসনের আগে ফুটপাত থেকে উচ্ছেদ না করার দাবিতে হকারদের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

টিপু জানান, সিটি কর্পোরেশন এলাকায় এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না, যাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। সে কারণে শহরের প্রধান সড়ক ও ফুটপাতে হকার বসার সুযোগ নেই। ইতোমধ্যে এপ্রিল মাসে নারায়ণগঞ্জ শহর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে হকারদের পুনর্বাসনের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, শুধুমাত্র উচ্ছেদ নয়, হকারদের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য পুনর্বাসনস্থল হিসেবে চানমারী মোড় থেকে হাজীগঞ্জ মাজার পর্যন্ত এলাকা বিবেচনায় রয়েছে।

হকারদের জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে টিপু বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন বসার দাবি তারা তুলতে পারে, যা আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে শর্ত থাকবে— নির্ধারিত সময় শেষে তাদের স্থান ত্যাগ করতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, “হকাররাও নাগরিক, তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে যেখানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে, সেখানেই তাদের যেতে হবে। শহরের ভেতরে আর কোনো হকার রাখা হবে না।”

পাশাপাশি তিনি যুক্তি দেন, নির্ধারিত পুনর্বাসনস্থলে পণ্য পাওয়া গেলে ক্রেতারাও সেখানে যেতে অভ্যস্ত হয়ে উঠবে, ফলে ব্যবসায়ও সমস্যা হবে না।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত থাকবেই: টিপুর কড়া বার্তা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ