নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযানের সময় দুই কর্মচারীকে মারধর ও তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে।
সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় নূর মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাহাঙ্গীর ও রুহুল। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের কর্মীরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় হকাররা মিছিল নিয়ে এসে কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই কর্মচারী আহত হন।
তবে হামলার সঙ্গে জড়িত হকারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার বিষয়ে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এই আচরণ ‘আইনের পরিপন্থী’। তিনি জানান, হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে ধৈর্য না রেখে এ ধরনের সহিংসতায় জড়ানো গ্রহণযোগ্য নয়। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় নাসিক। এরপর থেকেই পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে বসার দাবিতে আন্দোলন করে আসছেন হকাররা। সোমবার দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় নগরজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন