স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে এক মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (৫ মে) বিষয়টি তিনি নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
ফেসবুক পোস্টে টিপু জানান, স্কুলের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ‘অপু’ নামের এক মাদকসেবীকে নিজে আটক করে পুলিশ ডেকে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও লিখেন,
“নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার মান ও ফলাফল উন্নয়নের জন্য সামনে আরও গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও, এলাকাবাসী স্কুল এলাকার নিরাপত্তা জোরদারে এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন