বি পি নিউজ ২৪

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার

প্রকাশ : ০৫ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় পুলিশের অভিযান চলাকালে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ মোট ১২ জনকে আটক করে।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল বহন করবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে। রূপগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় পুলিশের অভিযান চলাকালে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ মোট ১২ জনকে আটক করে।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল বহন করবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে। রূপগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ