বি পি নিউজ ২৪

ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা, কমানোর দাবি তুলল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

প্রকাশ : ০৫ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা, কমানোর দাবি তুলল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
ছবি: সংগৃহীত

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের বাসভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির জেলা সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, সরকার ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ালেও বাস্তবে ট্রাক ও কাভার্ড ভ্যান ভাড়া প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, এটি নিয়ন্ত্রণহীন পরিবহন খাতে মালিকপক্ষের সুযোগসন্ধানী আচরণের প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, সরকার চাইলে ভর্তুকির মাধ্যমে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে পারত। কিন্তু তা না করে বাস মালিকদের মুনাফার সুযোগ সৃষ্টি করে ভাড়া বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্ধারিত নতুন ভাড়ায় প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে, যা মোট ভাড়ার ৫.১৯ শতাংশ। সেই হিসাবে ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ার কথা ছিল ১৮ কিলোমিটারে ১ টাকা ৯৮ পয়সা। এমনকি মালিকদের দাবি অনুযায়ী দূরত্ব ১৯.৫ কিলোমিটার ধরলেও ভাড়া বাড়ার কথা ২ টাকা ১৮ পয়সা। কিন্তু বাস্তবে ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে, যা নির্ধারিত সীমার চেয়ে বেশি।

নেতারা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার ক্ষেত্রে পরিবহন মালিকরা দীর্ঘদিন ধরে গড়িমসি করে আসছে, যা খাতটির অনিয়ম ও জবাবদিহিতার অভাবকে স্পষ্ট করে। তারা মনে করেন, প্রশাসনের নীরবতা এ ধরনের অনিয়মকে উৎসাহিত করছে।

তাদের দাবি, পরিবহন খাতে ভাড়া নির্ধারণে নির্দিষ্ট নীতিমালা, দূরত্ব ও কাঠামো কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি তেল সংকটের অজুহাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি বন্ধের আহ্বান জানান তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দ্রুত বাড়তি বাসভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা, কমানোর দাবি তুলল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ