নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব-১১। আটককৃতদের মধ্যে একজনকে এজেন্ট এবং অন্যজনকে তার সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
র্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সিপিসি-১ এর একটি দল চাষাড়া মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানার আবুল হাসেমের ছেলে মো. আবুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাকিব হোসেন (২৩)।
র্যাব জানায়, সাইবার স্পেস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার প্রবণতা এলাকায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সামাজিক ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেকেই আর্থিক ক্ষতির কারণে চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১১ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন