নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল চলতি বছরের মধ্যেই ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে। হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি হাসপাতাল ক্যাম্পাসে নির্মাণাধীন নারায়ণগঞ্জ নার্সিং কলেজের কাজও এ বছর শেষ হবে এবং ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কের বালুর মাঠ এলাকায় অবস্থিত সমবায় ব্যাংক ভবনের ষষ্ঠ তলায় ‘নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
ডা. আবুল বাসার বলেন, বর্তমানে খানপুর হাসপাতালটিতে প্রতি মাসে প্রায় ৬০ হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত মাসে এখানে ক্যান্সারসহ ২১৫টি বড় ধরনের অপারেশন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল আলম ফেরদৌসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জ্বল হোসেন মিন্টুসহ অনেকে।
সিভিল সার্জন মুশিউর রহমান বলেন, রোগীদের চিকিৎসা ব্যয়ের বিষয়ে আগেই স্পষ্ট ধারণা দিতে হবে। কোনো ধরনের গোপন খরচ থাকা উচিত নয়। তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে চিকিৎসকরা রিপোর্ট দেখানোর জন্যও আলাদা ভিজিট নিচ্ছেন, যা রোগীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল আলম ফেরদৌস বলেন, চিকিৎসকের ভিজিট ফি নেওয়া স্বাভাবিক হলেও রিপোর্ট দেখানোর জন্য আলাদা ফি নেওয়া যৌক্তিক নয়। এটি চিকিৎসারই অংশ হওয়া উচিত বলে তিনি মনে করেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন