জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর জুমার নামাজকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে বিপুল মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত ভিড় ও চাপাচাপির একপর্যায়ে মসজিদের কাঁচের দরজা ভেঙে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির নেতারা ক্ষতিগ্রস্ত দরজার গ্লাস পুনঃস্থাপনের আশ্বাস দিয়েছেন।
এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, “মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লি ও উৎসুক মানুষের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে গেটে চাপ সৃষ্টি হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কাঁচের দরজা ভেঙে যায়।”
তিনি আরও বলেন, “আমরা সঙ্গে সঙ্গে দায়িত্বশীলদের মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গেও কথা হয়েছে। ইনশাআল্লাহ, ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেওয়া হবে।”
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি এটিকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এসে কোন মসজিদে জুমার নামাজ আদায় করবেন, সে তথ্য জানান। এরপর থেকেই তাকে এক নজর দেখতে মসজিদের সামনে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।
জুমার নামাজ শেষে তিনি মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গেলে সেখানেও শত শত মানুষ তাকে ঘিরে সেলফি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন