বি পি নিউজ ২৪

আমি নাকি মুখের ভাষা কাইরা নিতে চাই-রাজীব

তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশক্তির এক নেতার বক্তব্যের সময় স্টেজ ও দর্শক সারির মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীব।

শুক্রবার (৮ মে) নিজের ফেসবুক পোস্টে রাজীব দাবি করেন, ছাত্রনেতাদের বক্তব্যের জন্য নির্ধারিত সময়সীমা ছিল এবং সে অনুযায়ী অনেককেই সংক্ষিপ্ত বক্তব্য দিতে অনুরোধ করা হয়। তিনি বলেন, বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে বলা হচ্ছে যে তিনি নাকি কারও “মুখের ভাষা কাইরা নিতে” চেয়েছেন।

পোস্টে রাজীব লিখেন, “ছাত্র নেতাদের বক্তব্যের জন্যে একটা নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিলো আমাকে। অনেককেই আমার বলতে হয়েছে ভাই সংক্ষেপ করেন। সেটাকে তারা বানালো আমি নাকি মুখের ভাষা কাইরা নিতে চাই।”

তিনি আরও দাবি করেন, যখন উপস্থিত দর্শকদের একটি অংশ ছাত্রশক্তির ওই নেতার বক্তব্য বন্ধ করে দিতে চাইছিল, তখন তিনিই সবাইকে শান্ত থাকতে এবং বক্তব্য চালিয়ে যেতে সুযোগ দিতে অনুরোধ করেন।

পোস্টের একপর্যায়ে আজিজুল ইসলাম রাজীব বিএনপিকে “উদারপন্থী দল” হিসেবে উল্লেখ করে বলেন, দলের সহনশীলতার সুযোগ নিয়ে কেউ কেউ প্রকাশ্যে দলকেই বিব্রত করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আগে এসব ব্যক্তিকে ভিন্ন রাজনৈতিক অবস্থানে দেখা যেত।

প্রসঙ্গত, সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি কলেজ ক্যাম্পাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

আমি নাকি মুখের ভাষা কাইরা নিতে চাই-রাজীব

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ