বি পি নিউজ ২৪

ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ১৫ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৬, শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি মসজিদ চত্বরে উক্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল। 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল আউয়াল বলেন, ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়ি-ঘরে, মসজিদ-মাদ্রাসায় হামলা করা হচ্ছে তা কোনোভাবেই বরদাশত করা যায় না। ভারত সরকার যদি অবিলম্বে তা বন্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমরা সবার সাথে আলাপ করে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবো, আমাদের ভাইদের বাঁচাতে প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লংমার্চের কর্মসূচর ঘোষণা দিবো। তিনি বর্তমান সরকারকে এ ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহবান জানান। 

মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, উলামা পরিষদের মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, মহানগর উলামা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলাম, মাওলানা আল-আমীন আনসারী, প্রমুখ৷

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৫ মে ২০২৬

ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৬, শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি মসজিদ চত্বরে উক্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল। 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল আউয়াল বলেন, ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়ি-ঘরে, মসজিদ-মাদ্রাসায় হামলা করা হচ্ছে তা কোনোভাবেই বরদাশত করা যায় না। ভারত সরকার যদি অবিলম্বে তা বন্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমরা সবার সাথে আলাপ করে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবো, আমাদের ভাইদের বাঁচাতে প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লংমার্চের কর্মসূচর ঘোষণা দিবো। তিনি বর্তমান সরকারকে এ ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহবান জানান। 

মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, উলামা পরিষদের মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, মহানগর উলামা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলাম, মাওলানা আল-আমীন আনসারী, প্রমুখ৷

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ