ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত হয়েছে। শনিবার (৩০ মে) ফতুল্লা ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর উদ্যোগে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন