বি পি নিউজ ২৪

আদালতের নির্দেশ অমান্য করে জমি ভরাটের অভিযোগ, তদন্তে সত্যতা পেল পুলিশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকরের চর উত্তর এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে ১৪৫ ধারার নিষেধাজ্ঞা ভঙ্গ করে জমি ভরাটের অভিযোগ উঠেছে সোলাইমান গংদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, গত ২৩ মে ঘটনাস্থলে গিয়ে দুইজন তদন্ত কর্মকর্তা জমি পরিদর্শন করেন। তদন্তকালে তারা আদালতের নির্দেশনা অমান্য করে জমি ভরাটের প্রমাণ পান এবং অভিযুক্তদের সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রাসেল আহমেদের অভিযোগ, সোলাইমান গং সংঘবদ্ধভাবে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৮ মে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায়, ভয়ভীতি প্রদর্শন করে এবং জমিতে যেতে বাধা দেয়। একই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় সোলাইমান, রাকিবুল, নাসিমা, রূপপতি বেগম, তালহা সরকার, উমায়ার সরকার ও মায়া আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এছাড়া অভিযুক্তরা জোরপূর্বক বিতর্কিত জমিতে নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে রেখেছে এবং ভুক্তভোগীদের সাইনবোর্ড ভাঙচুর করেছে বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী রাসেল আহমেদ জানান, বিষয়টি নিয়ে প্রথমে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর গ্রামীণ আদালতে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বরাবরও লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ হস্তক্ষেপে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধান হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ৩০ মে ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করে জমি ভরাটের অভিযোগ, তদন্তে সত্যতা পেল পুলিশ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ