বি পি নিউজ ২৪

টিম খোরশেদের উদ্যোগে মাসদাইরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন, উপস্থিত টিপু

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টিম খোরশেদের উদ্যোগে মাসদাইরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন, উপস্থিত টিপু

নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে টিম খোরশেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে তিনি ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এবং স্মরণীয় এই দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৫ জুন ২০২৬

টিম খোরশেদের উদ্যোগে মাসদাইরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন, উপস্থিত টিপু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে টিম খোরশেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে তিনি ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এবং স্মরণীয় এই দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ