বি পি নিউজ ২৪

পরিদর্শনের পর ভিক্টোরিয়া হাসপাতালে ৬০% উন্নতির দাবি সাখাওয়াতের

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিদর্শনের পর ভিক্টোরিয়া হাসপাতালে ৬০% উন্নতির দাবি সাখাওয়াতের

নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের বর্তমান পরিবেশ ও সেবার মান আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নির্দেশনার পর থেকে হাসপাতালের সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যদিও এটি এখনও সম্পূর্ণ সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

সাখাওয়াত হোসেন খান আরও জানান, বর্তমানে যে অগ্রগতি দেখা যাচ্ছে তা প্রায় ৬০ শতাংশের মতো বলে তিনি মনে করেন। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ থেকে ২০ শতাংশ উন্নতি আনার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, ভিক্টোরিয়ার মতো গুরুত্বপূর্ণ হাসপাতালকে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করাই মূল উদ্দেশ্য।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির, সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন ঘাটতি ও সমস্যার বিষয়েও আলোচনা হয়। প্রশাসক জানান, পরিদর্শনে পাওয়া সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে এবং জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সময় সময় পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম তদারকি করা হবে, যাতে সেবার মান টেকসইভাবে উন্নত হয়।

ভিক্টোরিয়া হাসপাতালের ডায়রিয়া চিকিৎসা সেবাকে তিনি সন্তোষজনক উল্লেখ করে আরও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি নতুন ১০ শয্যার আইসিইউ ইউনিটকে নারায়ণগঞ্জবাসীর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান সাখাওয়াত হোসেন খান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

পরিদর্শনের পর ভিক্টোরিয়া হাসপাতালে ৬০% উন্নতির দাবি সাখাওয়াতের

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ