বি পি নিউজ ২৪

ডেঙ্গু রোগীদের পাশে খোরশেদ, ভিক্টোরিয়া হাসপাতালে মশারি ও চিকিৎসাসামগ্রী প্রদান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু রোগীদের পাশে খোরশেদ, ভিক্টোরিয়া হাসপাতালে মশারি ও চিকিৎসাসামগ্রী প্রদান

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসাসামগ্রী প্রদান

ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা। ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) কর্তৃপক্ষের কাছে মশারি ও ইনসুলিন সিরিঞ্জসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এসব সামগ্রী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে মশারি সরবরাহের পাশাপাশি রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ইনসুলিন সিরিঞ্জও দেওয়া হয়।

এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসপাতালে সামগ্রী হস্তান্তরের সময় সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন ও শামীম হোসেন বাবুসহ সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিয়ে হাসপাতাল ও রোগীদের সহযোগিতা করার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু রোগীদের পাশে খোরশেদ, ভিক্টোরিয়া হাসপাতালে মশারি ও চিকিৎসাসামগ্রী প্রদান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসাসামগ্রী প্রদান

ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা। ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) কর্তৃপক্ষের কাছে মশারি ও ইনসুলিন সিরিঞ্জসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এসব সামগ্রী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে মশারি সরবরাহের পাশাপাশি রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ইনসুলিন সিরিঞ্জও দেওয়া হয়।

এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসপাতালে সামগ্রী হস্তান্তরের সময় সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন ও শামীম হোসেন বাবুসহ সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিয়ে হাসপাতাল ও রোগীদের সহযোগিতা করার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ