বুলবুল হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি ইসলামী আন্দোলনের
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা জাহিদ আল-আমিন বুলবুল হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী ২২ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখা।
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ২২ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আইএবি মিলনায়তনে শাখাটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ২১ আগস্ট বন্দর থানার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা জাহিদ আল-আমিন বুলবুলকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এ ঘটনায় সিফাত বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, গ্রেপ্তার হলেও মামলার বিচারিক অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন।
তিনি বুলবুল হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে আগামী ২২ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিতে চাষাঢ়া শহীদ মিনারে অনুষ্ঠেয় সমাবেশে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব রুবেল হোসাইন বলেন, নতুন কমিটি ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ২২ সেপ্টেম্বরের সমাবেশ নিয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাইদুর রহমান রিপন, জয়েন্ট সেক্রেটারি কারী কাউছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন