নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনে চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। গত ১৪ জুন সংসদে বিষয়টি তুলে ধরলে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে সড়কটি চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এমপির প্রস্তাব বিবেচনায় নিয়ে ছয় লেনে সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি সংসদকে অবহিত করেন।
এ ঘোষণার পর ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি থাকলেও অতীতে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে এতটা জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করেননি।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চাষাঢ়া-পঞ্চবটি সড়ক নারায়ণগঞ্জ শহরের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ফতুল্লার প্রধান সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। গোগনগর, কাশীপুর, বক্তাবলী, এনায়েতনগর, বিসিক শিল্পনগরী, কুতুবপুর, দাপা, লালপুর, পাগলা ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি ভারী যানবাহনের চলাচলেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে বিপুল যানবাহনের চাপের বিপরীতে সড়কটি এখনও কার্যত দুই লেনেই সীমাবদ্ধ রয়েছে। ফলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা শ্রমিক, ব্যবসায়ী, কর্মকর্তা ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিল্পাঞ্চল হিসেবে ফতুল্লার গুরুত্ব বিবেচনায় অনেক আগেই সড়কটি চার বা ছয় লেনে উন্নীত হওয়া উচিত ছিল। কিন্তু গত কয়েক দশকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, বিগত সরকারের আমলে দীর্ঘ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য থাকা শামীম ওসমানের সময়ও সড়কটির স্থায়ী উন্নয়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
পঞ্চবটি এলাকার ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “প্রতিদিন এই সড়কে কয়েক ঘণ্টা সময় নষ্ট হয়। মাত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিতেই অনেক সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লেগে যায়। এত গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন আরও আগেই হওয়া উচিত ছিল।”
ইসদাইরের গার্মেন্টস কর্মী রাবেয়া আক্তার বলেন, “প্রতিদিন কর্মস্থলে যেতে ভয়াবহ যানজটে পড়তে হয়। অনেক সময় অফিসে দেরি হয়ে যায়। সড়কটি ছয় লেনে উন্নীত হলে শ্রমিকদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”
সচেতন নাগরিক ও ব্যবসায়ী মহলের মতে, দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে। তাই শিল্পাঞ্চলের এই প্রধান সড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে শুধু ফতুল্লাই নয়, পুরো নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন