বি পি নিউজ ২৪

ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন ঘিরে নারায়ণগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন ঘিরে নারায়ণগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অংশগ্রহণে আগামী ১৯ জুন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মী সম্মেলনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করেছে মহানগর জামায়াত। আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বুধবার (১৭ জুন) সম্মেলনস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। পরিদর্শন শেষে তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও সফলভাবে কর্মসূচিটি সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ডা. শফিকুর রহমানের আগমন নারায়ণগঞ্জবাসীর জন্য আনন্দের উপলক্ষ। ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের বিষয়ে তিনি সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান সফল করতে প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ডা. শফিকুর রহমান শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও জনদাবির বিষয়গুলোও তার সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। সম্মেলনে সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ডা. শফিকুর রহমানের বক্তব্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা এবং সমৃদ্ধ নারায়ণগঞ্জ বিনির্মাণে প্রয়োজনীয় বার্তা উঠে আসবে বলে তারা বিশ্বাস করেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকারও প্রত্যাশা করেন তিনি।

মাঠ পরিদর্শনের সময় মহানগর সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন ঘিরে নারায়ণগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ