ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে স্কুল পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ হাইস্কুলে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় শিক্ষার্থীদের আন্তরিক ভালোবাসা ও উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হন নাসিক প্রশাসক। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নাসিকের এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন