নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডকে ঘিরে ভিন্ন দাবি করেছেন কয়েকজন দোকান মালিক। তাদের অভিযোগ, মার্কেট থেকে উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মালিকপক্ষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন