বি পি নিউজ ২৪

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সচেতনতার আহ্বান বিডি ক্লিন নারায়ণগঞ্জের

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সচেতনতার আহ্বান বিডি ক্লিন নারায়ণগঞ্জের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নারায়ণগঞ্জ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের যৌথ দায়িত্ব।

এক বার্তায় বিডি ক্লিন জানায়, তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে। দেশের সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করাও একজন সচেতন নাগরিকের দায়িত্ব বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির মতে, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং যেখানে-সেখানে ময়লা ফেলার মতো অভ্যাস পরিহার করা গেলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্য কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে বিডি ক্লিন নারায়ণগঞ্জ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২১ জুন ২০২৬

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সচেতনতার আহ্বান বিডি ক্লিন নারায়ণগঞ্জের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নারায়ণগঞ্জ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের যৌথ দায়িত্ব।

এক বার্তায় বিডি ক্লিন জানায়, তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে। দেশের সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করাও একজন সচেতন নাগরিকের দায়িত্ব বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির মতে, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং যেখানে-সেখানে ময়লা ফেলার মতো অভ্যাস পরিহার করা গেলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্য কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে বিডি ক্লিন নারায়ণগঞ্জ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ